সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ পাওনা টাকা চাওয়ায় এক শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার ওই শিক্ষিকা সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে ওই শিক্ষিকা বলেন, আমি ৮১নং পাউলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। লৌহজং উপজেলার বনসেমন্ত গ্রামের মিশর আলী মৃধার মেয়ে ডালিয়া বেগম আমার পরিচিত বান্দবী। আমার সাথে বন্ধুত্ব করে গত ২৩/১০/২০২৩ ইং তারিখে আমার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা হাওলাত নেন।
আমি আমার পাওনা টাকা ফেরৎ চাইলে টাকা দিতে গরিমসি করেন। পুনরায় গত আগস্ট মাসের ২২ তারিখে আমি আমার পাওনা টাকা চাইলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।
একপর্যায়ে তার মোবাইল ফোন থেকে আমাকে মিথ্যা অভিযোগে চাকুরিচ্যুত উল্লেখ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার এএস আই মোস্তাফিজুর রহমান জানান, পাওনা টাকার বিষয়ে আ শুক্রবার সকালে সিরাজদিখান ৮১নং পাউলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামিতা ইয়াসমিন থানায় লিখিত অবিযোগ করেছেন।
