দক্ষিন কেরানীগঞ্জে নতুন এসিল্যান্ড আমেনা মারজান

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন ভূমি অফিসের নতুন এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) হলেন আমেনা মারজান। তিনি গত ২৫ জুলাই এই পদে যোগদান করেন। আমেনা মারজান ২০১৮সালে সহকারী কমিশানর হিসেবে সিরাজগঞ্জ কালেক্টরেটে কর্মজীবন শুরু করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। পরবর্তীতে তিনি ঢাকা কালেক্টরেটে সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সহকারী কমিশনার(ভূমি) হিসেবে উপজেলা ভূমি অফিস নারায়নগঞ্জ সদরে দায়িত্ব পালন শেষে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। তার স্বামীও ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য এবং তিনি রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত আছেন।

তার বাবা সরকারী কলেজে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি চট্রগ্রাম জেলার সন্দীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি বলেন, আমি খাস সম্পত্তি ও সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি ব্যবস্থাপনায় সর্বোচ্চ সচেষ্ট থাকব। পাশাপাশি আমার অফিসে সেবা প্রত্যাশীদের কাঙিখত ভূমি সংক্রান্ত সেবা গুরুত্বসহকারে প্রদান করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *