নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব দোহার(ডুসাড) এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় মুহাম্মদ শামসুল হক ভবন ফ্রেডস ক্লাবে আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রোগামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব দোহার (ডুসাড) বর্তমান কমিটির সভাপতি সিমান্ত মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান বিন আমজাদের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উক্ত প্রোগামে ঢাকা বিশ্ববিদ্যালয় দোহার উপজেলার সিনিয়র ঢাবিয়ানরা ছোট ভাইদের ভিবিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চান্স পাওয়ায় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে কৃতি সংবর্ধনা এবং ডুসাড সদস্য যারা নিয়মিত রক্ত দান করে তাদের কে ও ক্রেস্ট প্রদান করা হয়।
