ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোস্তফা কামাল

নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল। রোববার (৭ নভেম্বর) ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

দোহার থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *