মো.রকিবুল হাসান বিশ্বাস: ঢাকার সাভারস্থ হেমায়েতপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে হেমায়েতপুর কাঁচাবাজারের দক্ষিন পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো.রাজিব মোল্লা সাভার মডেল থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়,মানিকগঞ্জ জেলা ও সদর থানার অরঙ্গবাজ এলাকার আব্দুল হালিমের ছেলে মো.রাজিব মোল্লা (৩২) সাভারস্থ হেমায়েতপুর কাঁচাবাজারের দক্ষিন পাশে ভুলু রংয়ের এপাচি ১৫০ সি.সি আর.টি.আর মানিকগঞ্জ ল-১১-২৭৪৮ মোটরসাইকেল পার্কিং ও গেটি লক করে পার্শ্ববর্তী দোকান ঔষধ কিনতে যায়। ৬-৭ মিনিট পর মোটরসাইকেল রাখা স্থানে এসে দেখেন মোটরসাইকেল নেই। অনেক খুঁজাখুঁজি করে আশে পাশে লোকদের জিজ্ঞাস করে জানতে পারেন ১৬-১৭ বছরের দু,জন ছেলে মোটরসাইকেল নিয়ে সাভারের দিকে চলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলটি পাওয়া যায়নি বলে জানা যায়।
