নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে শুরু হয়েছে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকে সকালে শুরু হওয়া একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ একনেকের সদস্যরা উপস্থিত আছেন।
আজকের একনেকে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে সড়ক-মহাসড়ক বিভাগের ঝুঁকিপূর্ণ বেইলি ও অন্যান্য সেতু প্রতিস্থাপন, বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়কের মান উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প, গ্রামপর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫ জি সেবার নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্প।
জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
