টঙ্গিবাড়ীতে মামলা চলমান থাকার পরও বাড়ীর ভাউন্ডারী ভাংচুর ও মারধরের হুমকি

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে মামলা চলমান থাকার পরও বাড়ীর বাউন্ডারি ভাংচুর ও মারধর করার হুমকির অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় তরুন বেপারী বাদী হয়ে  সোমবার টঙ্গিবাড়ী থানায় বাবুল বেপারী, কাইয়ুম খান, রেহেনা বেগম, রায়হান বেপারীকে আসামী করে একটি সাধারণ ডাইরী করেন যাহার নং- ১১৬৫।

জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চাষিরি গ্রামের মৃত শের আলী বেপারী ছেলে সিরাজ বেপারী ও তার ভাই বাবুল বেপারীর সাথে চাষিরি মৌজার আর এস ৪৪৪, ৪৪৩,৪৪২ দাগের ১৪.৯৩ শতাংশ নাল জমি নিয়ে বিরোধ চলে আসছে । এই সম্পত্তি নিযে মুন্সীগঞ্জ দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে যাহার নং – ৬২/২০২৫ ।

উক্ত সম্পত্তি মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বে জোর করে দখল করার জন্য সোমবার ১ টার সময় আসামিরা বাড়ীর টিনের ভাউন্ডারী ভাংচুর করে । এ সময় বিবাদের বাঁধা দিলে তার আমাদের মারপিট করার হুমকি দেয় । টঙ্গিবাড়ী থানা ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে । তদর্ন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *