ফিরুজ আলম বিপ্লব : মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ীতে মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে সচেতন নাগরিক ব্যানারে উপজেলার কাঠাদিয়া- শিমুলিয়া ইউনিয়নে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবার সভায় বক্তব্য রাখেন কাঠাদিয়া – শিমুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল বেপারী, টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি গাজী, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, খালেক বেপারী, শাজাহান বেপারী, ঝিলু গাজী, এডভোকেট আব্দুল হালিম, বাবুল মাস্টার, মোহাম্মদ আলম, আব্দুল হক মাদবর ও বিপু মাদবরসহ স্থানীয় নেতৃবৃন্দ ।
