দোহারে জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুকসুদপুর ইউনিয়নের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান সবুজের সভাপতিত্ত্বে ও অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইন, থানা নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান, উপজেলা সেক্রেটারি নুরে আলম ঝিলু, শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মোঃ মোস্তাক হোসেন, ঢাকা জেলা দক্ষিণের সাবেক জেলা সেক্রেটারি এস‌ এম ফায়সাল, উপজেলা শিবির সভাপতি আব্দুল আজিজ , ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমসহ সকল স্তরের রুকন ও কর্মীবৃন্দ।

এসময় বক্তারা জুলাই আগস্ট  আন্দোলনের শহীদ স্মরণ করেন । আগামীর সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে একযোগে কাজ করার আহ্বান করেন।

জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এবিএম কামাল হোসাইন বলেন, আগামীর দিন হবে ইসলামের। স্বৈরশাসন বিলুপ্তি হয়েছে। সকল দলগুলো মুক্তভাবে কথা বলতেছে। তাই সারা দেশের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১ থেকে ব্যারিষ্টার নজরুল ইসলাম ভাইকে জয়ী করার পাশাপাশি সকল নির্বাচনে জামায়াতে জয়ী করার পাশাপাশি সকল নির্বাচনে এক সাথে কাজ করতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *