গ্রিড বিপর্যয়ের সাথে যারা জড়িত তাদেরকে চাকুরিচ্যুত করা হবে : নসরুল হামিদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রি নসরুল হামিদ বিপু বলেন, বিদ্যুতের জাতীয় গ্রীড বিপর্যয় ঘটেছে ম্যান ম্যানেজমেন্টের কারণে। এই ঘটনার সাথে কয়েক জনের সংশ্লিষ্টতার নাম পাওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের চাকুরিচ্যুতসহ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম বেশি থাকায় এই মুহুর্তে বিদেশ থেকে জ্বালানি ক্রয় করলে আমাদের অর্থনীতির উপর চাপ পড়বে। ভ্রুনাইয়ের সুলতান আমাদের দেশে এসেছে। তার সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি সেখান থেকে আমরা কিছু জ্বালানি পাব।

এই মুহুর্তে দেশের পুর্বাঞ্চালের কিছু কিছু জায়গায় লোড শেডিং চলছে। সেটাকে সহনীয় পর্যায়ে আানার জন্য আমরা চেষ্টা করছি। বিশ্বে একমাত্র তেল উৎপানকারী সংস্থা ওপেক এখন কম তেল উৎপাদন করছে। তারা যদি এই মুহুর্তে তেলে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে আমরা আরো বিপদে পড়ব।

তিনি আজ শনিবার সকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মাধ্যমে এই প্রথম যুগব্যাপী মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্পের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন। বাঁধন সোসাইটি অফ বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিএসবি সীমা হামিদ স্কলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও বাধন সোসাইটি অফ বাংলাদেশ এবং বিএসবি সীমা হামিদ স্কুলের অধ্যক্ষ রাজা মারুফ নেওয়াজ প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাধন সোসাইটি অফ বাংলাদেশ। বাঁধন সোসাইট অফ বাংলাদেশের উদ্যোগে যুগব্যাপী মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্পটি আজ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মাধ্যমে তাদেও যাত্রা শুরু করা হল পর্যায়ক্রমে তারা সারা দেশব্যাপী তাদের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *