গোমস্তাপুরে হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষার্থীরা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষার্থীরা। শনিবার তারা আকর্ষিক ভাবে হাসপাতাল পরিদর্শন করেন। রহনপুরের শিক্ষার্থীদের সংগঠন জেনজেডের সমন্বয়ক শুভ জানান,রোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরিদর্শনে গিয়ে সেখানে কিছু অসংগতি পাওয়া গেছে।যা আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদকে অবহিত করেছি। তিনি সেগুলো নিরসনের আশ্বাস দেন। তিনি আরও জানান,আমরা হাসপাতালে রোগীদের ঔষধ সরবরাহ, রোগীদের খাবার মান,ডক্টর ও নার্সদের ব্যবহার ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অসময়ে ভিজিট নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *