গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা হোক: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজুক উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, এই অবস্থায় আলাদাভাবে গণভোট আয়োজন রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং হবে। তাই আমরা বলেছি, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করা হোক।

বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের দফা’ সম্বলিত লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, জামায়াত এ দেশের ইসলামের জন্য বাস্তবে কিছুই করেনি, ইসলামের পক্ষে যা কিছু করা হয়েছে তা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন তারা নভেম্বরের মধ্যে গণভোটের কথা বলছে- প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারিতে যখন জাতীয় নির্বাচন, তখন কিভাবে নভেম্বরে গণভোট সম্ভব?

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ও অর্থনীতিকে পুনর্গঠনের স্পষ্ট রূপরেখা দিয়েছে। জনগণ এখন পরিবর্তনের পক্ষে, তাই গণভোট নয়- জাতীয় নির্বাচনের মাধ্যমেই জনগণের মতামত প্রতিফলিত হোক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *