গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নাই – আলহাজ্ব আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য নির্বাচনের বিকল্প নাই। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে নির্বাচনের কোন বিকল্প নাই। নির্বাচন ছাড়া যেমন গণতন্ত্র আসতে পারেনা তেমনি নির্বাচন ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা হতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে , সুমন গুম হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। আবু সাঈদ রক্ত দিয়েছে। চট্টগ্রামের ছাত্রদল নেতা অসিম রক্ত দিয়েছে। এভাবে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।

রোববার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুরে চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় নামে একটি নতুন বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান আরো বলেন, একটি দল বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়াা কে জান্নাতে যাবে তা কেউ বলতে পারে না। সারাদেশে জোয়ার এসেছে। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে,বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে , তারেক রহমান ক্ষমতায় আসবে। শান্তির জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য উন্নয়নের জন্য বিএনপি’র বিকল্প অন্য কোন দল নাই।

মোঃ দিদার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, তারেক ইমাম বাবুল,মাসুদ রানা,মহসীন মন্টু ও হুমায়ন কবীর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *