নিজস্ব প্রতিবেদক : খাদ্যতে আমাদের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমান। ঢাকার দোহারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিখাতে আমাদের অনেক কাজ করতে হবে এবং আলহামদুল্লিাহ আমরা কিন্তু অনেক এগিয়ে এসেছি। যদিও আমাদের ছোট দেশ, জমি কম কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। যার ফলে আমাদের সব সময় একটা ভয় থাকতো যে খাদ্যটা ঘাটতি থাকবে। কিন্তু আলহামদুল্লিাহ আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন এবং আমাদের যেসকল সরকারি কর্মকর্তারা আছেন, আপনাদের উদ্যোগে আজকে আমাদের খাদ্যতে কোনো ঘাটতি নাই।
তিনি আরো বলেন, ডিম, মুরগি, দুগ্ধ এসব কোনোটাতেই এখন আর ঘাটতি নাই এবং এসবের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বুধবার (১৫ মার্চ) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশে^র আলম, ঢাকা জেলা দোহার থানা সার্কেল অফিসার আশরাফুল আলম, দোহার পৌরসভার মেয়র ও দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আনারকলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুস সালাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনী ২০২৩-এ ৫০টি স্টলে প্রদর্শিত হয় ষাঁড়, গাভী, উন্নত ও দেশি জাতের ছাগল ও ভেড়া, হাস, মুরগী, সোনালী মুরগী, কোয়েল ও উন্নত জাতের কবুতরসহ অন্যান্য বিভিন্ন প্রজাতির পশু-পাখি।
