কয়েকটি বিভাগে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবাণী

নিউজ ডেস্ক : দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ায় পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। এতে বলা হয়, বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি ( ৪৪- ৮৮ মি.মি) থেকে অতিভারি ( ৮৯ মি.মি বা তার অধিক) বর্ষণ হতে পারে। এছাড়া আজ দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *