আব্দুর রাহিম: একটা দেশ স্বপ্ন দেখে সময়ের সাথে সাথে উন্নয়ন হবে। কিন্তু এই দোহারে আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতাকে সঠিক ভাবে ব্যবহার না করে ক্ষমতাকে নিজের হাতে পঞ্জিবুত করেছিলো। মঙ্গলবার বিকেলে দোহারে জুলাই-আগস্টের শহীদদের ও আহতদের সুস্থতায় রিকশা চালক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রাষ্টগঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সমন্বয়ক সার্জিস আলম এ কথা বলেন।
সমন্বয়ক আরো বলেন,এই দরবেশ দোহার- নবাবগঞ্জ যেখানে দুটি আসনে বিভক্ত ছিলো, যেখানে ডবল উন্নয়ন হতো। সেখানে সে একটি আসনে পরিণত করেছিলো। দোহার-নবাবগঞ্জ ঢাকার খুব কাছের দুটি আসন। এখানে গ্যাস পৌছায় নাই অথচ ঢাকার থেকে ২,৩শ কি.মি দূরে গ্যাস পৌছায় যায়।
ঢাকা জেলা নাগরিক কমিটির লজিস্টিক সেল সম্পাদক রাসেল আহমেদের সভাপতিত্বে ও ঢাকা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লজিস্টিক সেল সদস্য আদনান মাহমুদ ও বিল্লাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারীবিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম , রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন,দোহার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান, কেন্দ্রীয় সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত,লুৎফর রহমান আহনাফ, সাইদ আহসান,জাতীয় নাগরিক কমিটির যুগ্ন আহ্বায়ক আশ্রাফ মাহদী,যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন,আকরাম হোসেন,সহকারী মূখ্যপাত্র সালেহ উদ্দিন সিফাত, শ্রমিক সম্পাদক ও সংগঠক মাজহারুল ইসলাম ফকির, ক্রাইসিস সম্পাদক আলী নসের খান, রাকিব হোসেনসহ দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোন, জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দও শ্রমজীবি রিকশা চালক। পরে ১ হাজার শ্রমজীবি রিকশা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।
