কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় মডেল থানার বামনসুর এলাকায় কামাল ওয়াসিস নামে একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের অন্যতম উদ্যোক্তা মোঃ নাজির হোসেন,বিএনপি নেতা মোহাম্মদ কামাল আহমেদ, নয়াবাজার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক মিয়া, কলাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি প্রমূখ। এই ইফতার মাহফিল অনুষ্ঠানে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য, সাংবাদিক ও এলাকার সুধীজনরা অংশগ্রহণ করে। কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রায় তিন সহস্রাধিক সদস্য রয়েছে যারা স্বেচ্ছায় রক্তদান করে এই ক্লাবের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।
