কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কালিন্দী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে চড়াইল খেলার মাঠে উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি বলেন,স্বৈরাচারের প্রতিশোধ হচ্ছে গণতন্ত্র। বিএনপি গত ১৬ বছর যাবত বাকস্বাধীনতা,মানবাধিকার ও গণতন্ত্রকে উদ্ধারের জন্য আন্দোলন করে আসছে। আগামীতে নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ। কালিন্দী ইউনিয়নের বিএনপির সভাপতি মেহেবুব হোসেন মেহবুব এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক গতিশীলের টিম প্রধান ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী শামীম আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মো. মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী। বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক হাজী আসাদুজ্জামান রিপন। কালিন্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভাটি সঞ্চালনায় ছিলেন কালিন্দী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু। এসময় আরো উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান আংকু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা প্রমূখ।
