কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরীকে সংবর্ধনা প্রদান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শফিক চৌধুরী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবের উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ক্লাবের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আবদুল গনি,মোঃ ইউসুফ আলী,সাবেক সাধারন সম্পাদক রাকিব হোসেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিপ্লব,নতুন সদস্য মোঃ এরশাদ হোসেন, নাজিম উদ্দিন ইমন, মোঃ লিটন খান, মোঃ আরিফ হোসেন, মোঃ আশিক নুর ও মোঃ টিটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *