কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম–এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম মোঃ সাইফুল ইসলাম-এর দীর্ঘ সাংবাদিকতার বর্ণাঢ্য জীবন, পেশাগত সততা ও প্রেসক্লাবের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা করা হয়। একই সঙ্গে কেরানীগঞ্জ প্রেসক্লাবের মরহুম সদস্য ও সাবেক সভাপতি সালাউদ্দিন মিয়া, মোঃ সুমন, মোঃ শামিম, মোঃ ঝানুর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকা ও বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক মো. আব্দুল গনি, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক শেখ শামীম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক শফিক চৌধুরী, সাবেক সভাপতি আনন্দ টিভির সাংবাদিক মজিবুর রহমান, দৈনিক মানবজমিন ও মোহনা টিভির সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, দৈনিক সময়কাল পত্রিকার সাংবাদিক মো. মুক্তার হোসেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক শিপন উদ্দিন, বিজয় টিভির সাংবাদিক মো. সাঈদ, এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার সাংবাদিক মো. রবিউল আওয়ালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শেষে বিশেষ মোনাজাতে মরহুমদের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *