কেরানীগঞ্জে স্বাস্থ্য বিপন্নকারী ২টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে স্বাস্থ্য বিপন্নকারী ২টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা এবং ৩টি সীসা গালানো ভাট্রি কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী শরীফ হোসাইন খান জানান, দীর্ঘদিন যাবত বিডি ওয়েল নামে ২টি প্রতিষ্ঠান স্বাস্থ্য বিপন্নকারী বিভিন্ন পন্য তাদের কারখানায় অবৈধভাবে উৎপাদন করে আসছে।। এতে ওই প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ নষ্ট হয়ে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠান ২টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত ওই ২টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করে। এছাড়া পরিবেশ বিনষ্টকারী সীসা গলানো ৩টি ভাট্রি কারখানাকে সীলগালা করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *