কেরানীগঞ্জ (ঢাকা) প্রতনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগের আয়োজনে বুধবার (১৭ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মডেল থানা কৃষকলীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কৃষকলীগের কেন্দ্র কমিটির সদস্য ইফতেখার হোসেন দুলু, আওয়ামী লীগের প্রবীণ নেতা এমএ গফুর, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা কৃষক লীগের সহ-সভাপতি শারমিন হাসান লিপি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মডেল থানা কৃষকলীগের সদস্য সচিব হারিসুর রহমান অমিত।
