কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি  ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো সকালে মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) ও সহকারী কমিশনার( ভূমি) মনিজা খাতুন,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম , জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমূখ। পরে উপজেলা চত্বরে জাতির পিতার মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় । সকাল আটটায় উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *