কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মালেক সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৪মে) সকালে দক্ষিন কেরানীগঞ্জের আসলাম সিকদার বাগান বাড়ি মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেক সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম সিকদার।গত একমাস যাবত এভাবে এ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন অসহায় মানুষদের বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে আসা হচ্ছে। এসময় মালেক সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান আসলাম সিকদার বলেন, যতদিন করোনা মহামারী থাকবে ততদিন আমি অসহায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাব।
