কেরানীগঞ্জে মডেল থানা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী প্রদান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের উদ্যোগে সিলেট-ফেনী-নোয়াখালী-কুমিল্লা সহ বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণের জন্য বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৪ সহস্রধিক প্যাকেট খাদ্য সমগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে তারানগরের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। এতে সহযোগিতা করেন সাবেক ডাকসু’র ভিপি, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম, যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, মৎস্যজীবী দলের নেতা রুহুল আমিন, হারুন আর রশিদ, ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, আশরাফুল আলম , শহিদুল ইসলাম রাজু ও নওশাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *