কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একজন নিহত আহত তিন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একজন নিহত এবং আহত হয়েছে আরও তিনজন। এই ঘটনায় রবিন(১৫) ও রবিউল(২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মোঃ সানজু(১৬)। আহতরা হচ্ছে মোঃ নাঈম(১৭), মোঃ বোরহান(১৬) ও মোঃ আলভি(১৫)। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টায় কালিন্দী চুরির কারখানা নতুন রোড আরমান মিয়ার বাড়ির পাশে।

থানা সুত্রে জানা যায় নিহত সানজু তার বন্ধুদের সাথে নিয়ে ব্যাডমিন্টন খেলছিল। এসময় সানজুর আটক রবিনের ছোট ভাইয়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেড়ধরে রবিনের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে সানজু ও তার সাথে থাকা নাঈম, বোরহান ও আলভি গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সানজুকে কর্তব্যরত ডাক্তারগন মৃত ঘোষনা করেন। নিহত সানজুর বাবার নাম মোঃ দুলাল মিয়া। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে বাকীদেরদেরকেও দ্রæত গ্রেফতার করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *