কেরানীগঞ্জে বিল্লাল হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ফল বিক্রেতা বিল্লাল হত্যা মামলার পলাতক আসামি মোঃ সাজ্জাত (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাত মডেল থানা জিনজিরা ইউনিয়নের হুক্কাপট্রি এলাকায় আলম চান’র ছেলে ।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, ২০১৬ সালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ফল বিক্রেতা বিল্লালকে হত্যা করা হয়। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেফতারকৃত সাজ্জাত ঐ মামলার ওয়ারেন্টভুক্ত ৩নং পলাতক আসামি ছিল। সে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘ ৬বছর বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সাজ্জাতকে আজ বুধবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *