কেরানীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৩ জন র‍্যাবের হাতে আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হচ্ছে মোঃ কামাল হোসেন (৩৮),মোঃ সবুজ (২৫) মোঃ শাকিল আহমেদ (১৯)।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, র‍্যাবের একটি অভিযানিক দল আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় অভিযান চালিয়ে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল হোসেন কে আটক করে।

পরে র‍্যাবের অপর একটি অভিযানিক দল ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সবুজ ও শাকিল আহমেদ কে ২০কেজি গাঁজাসহ আটক করে। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *