কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ড্রেজার শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ড্রেজার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ড্রেজার শ্রমিকের নাম মো. মফিজুর রহমান সুমন(৩৫)। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কাজীর গাও এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত মফিজুর রহমান সুমনের বাবার নাম মো. আব্দুল খালেক। তার বাড়ি ভোলা জেলার সদর থানার মিজুয়া গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. সাদ্দাম হোসেন জানান, নিহত মফিজুর রহমান সুমন পেশায় একজন ড্রেজার শ্রমিক। সে কাজীর গাও এলাকায় ড্রেজারের বালি সরানোর কাজ করার সময় অসাবধনা বসত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লোক মারফত খবর পেয়ে তারা ওই এলাকা থেকে নিহত মফিজুর রহমান সুমনের লাশ দ্রুত উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *