নবাবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৈলাইল ইউনিয়নে মেলেং উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে নদীভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা জেলা (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক পিলু। নদীভাঙ্গা ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা প্রদানে কাজ করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু ভূইয়া,আওয়ামী লীগ নেতা হালিম মেম্বার, আলী আহমেদ, আশ্রাফ বেপারী, সুজন হোসেন, মো. নাজির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *