কেরানীগঞ্জে ৫ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে হোটেল ও রেস্তোরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ও আব্দুল্লাহপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালিয়ে পাঁচটি হোটেল ও রেস্তোরা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও চারটি হোটেল ও রেস্তোরা বন্ধ করে দেয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর ও আব্দুল্লাহপুর এলাকায় কিছু হোটেল ও রেস্তোরায় মালিকগন সরকারী লাইসেন্স ও নিবন্ধন না নিয়েই তারা তাদের ব্যবসা অবৈধভাবে চালিয়ে আসছিল। এই সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পাঁচটি হোটেল ও রেস্তোরার কোন নিবন্ধন ও লাইসেন্স না থাকায় তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চারটি হোটেল ও রেস্তোরা বন্ধ করে দেয়া হয়।
এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি জানান, কেউ আর লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরা চালাতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য ব্যবসায়ীদের মাঝে ফরম সরবরা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *