কেরানীগঞ্জে বিএনপি-জামায়াত রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করছে -নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন কেরানীগঞ্জে বিএনপি-জামাত জোট রাজনীতির নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদ্যুতের আলো থাকা সত্ত্বেও তারা মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে মিছিল করে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। মিছিলের নামে অটোরিকশা পুড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। তারা সস্তা রাজনীতি করে মানুষের জনপ্রিয়তা পাবার চেষ্টা করছে। তিনি আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

সদ্য যোগদানকারী ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান প্রমুখ।

অনুষ্ঠানে নিটল টাটা, আবুল খায়ের গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল থানাকে তিনটি গাড়ি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *