কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবক হত্যা

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত যুবকরে নাম মো.আজাদ (১৮)। তার বাবার নাম মো. আমির হোসেন। বাসা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আম বাগিচা এলাকায়। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। এই ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ৯টায় কদমতলী খালপাড় ঝাউ বাড়ি ব্রীজের কাছে। এই ঘটনায় মালেক(১৭) নামে এক যুবককে পুলিশ রাতেই আটক করেছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায় নিহত আজাদকে মোবাইল ফোনে রাতে আটক মালেক ডেকে কদমতলী খালপাড় এলাকায় ঝাউ বাড়ি ব্রীজের কাছে নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ঘাতক মালেক আজাদকে এলোপাতারীভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের মানুষ ও তার পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এব্যাপারে কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, পুর্ব শত্রুতার জেড়ধরে এই হত্যা কান্ডটি ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *