কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ :
ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ কামাল(২৯)র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী নুরমহল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১ নং পলাতক আসামি ধর্ষক মোঃ কামাল কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১৭৮০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
