কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে পলিথিনে মোড়ানো তিনটি কার্টুন থেকে এক অজ্ঞাত ব্যক্তির দেহের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা একটি কার্টুন নিয়ে কুকুরের টানাটানি করতে দেখে তাদের সন্দেহ হয়। এতে তারা ওই কার্টুনের কাছে গিয়ে দেখতে পায় কার্টুনের ভিতর মানুষের দেহের বিভিন্ন খন্ডিত অংশ ।
পরে তারা পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টুনের ভিতর থেকে অজ্ঞাত ঐ ব্যক্তির বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করে। খন্ডিত অংশের মধ্যে ওই ব্যক্তির মাথা পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, নিহত ওই পুরুষ ব্যক্তির আনুমানিক বয়স হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। তার গায়ের রং শ্যামলা বর্ণের । তাকে হত্যার পর অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খন্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
