কেরানীগঞ্জে তারানগরের মিলিনিয়াম সিটি পশুর হাট স্বাস্থ্যবিধি সম্মত

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের মিলিনিয়াম সিটি পশুর হাটটি সম্পুর্ন পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যবিধি সম্মত। তারানগর ইউনিয়নের ভাওয়াল খান বাড়ি এলাকায় বছিলা সেতু সড়কের পাশে মধু সিটির বিপরীতে এবার এই ঐতিহ্যবাহী পশুর হাটটি বসছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে আগামী শুক্রবার পর্যন্ত ব্যাপক জাকজমকভাবে এই হাট চলবে। এই হাটের ইজারাদার হচ্ছেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ।
সরেজমিন প্রতিবেদনে জানা যায়,এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্য অস্থায়ী ভিত্তিতে একটি ব্যাংকের ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হাটে ১০টি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের অভাব পুরনের জন্য ৬টি নলকুপ বসানো হয়েছে।এছাড়া ক্রেতা-বিক্রেতাদের পয়:নিস্কাশনের জন্য একাধিক পাবলিক টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তার জন্য পুরো হাটটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। নিরাপত্তর কাজে হাটে সর্বদা র‌্যাব ও পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর টহলের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া দুইশত স্বেচ্ছা সেবী ও তারানগর ইউনিয়ন পরিষদে কর্মরত সকল চৌকিদারগন আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবে। হাটের ইজারাদার তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশরাফ হোসেন ফারুক বলেন, এই পশুর হাটটি সম্পুর্ন পরিবেশ বান্ধব ও স্বাস্থবিধি সম্মত। এখানে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন। ক্রেতা-বিক্রেতাদের টাকা-পয়সা লেনদেনে আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে বিশেষ নিরাপত্তা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *