কেরানীগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক লিটন মাহমুদ

কেরানীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল গনিকে সভাপতি এবং সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার লিটন মাহমুদকে সাধারণ সম্পাদক করে কেরানীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (কেটিজেএ) এর একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬মে) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মোহনা টেলিভিশনের মো. আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে গাজি টেলিভিশনের (জিটিভি) সোহরাওয়ার্দী শ্যামল, অর্থ সম্পাদক পদে বাংলা টিভির আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টিভির শেখ ফরিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনন্দ টিভির এম আশিক নুর, কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে একুশে টেলিভিশনের (ইটিভি) বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন মিয়া, সময় টেলিভিশনের মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টা পদে এনটিভির মো. দেলোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *