স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পলের ব্যক্তিগত উদ্যোগে জিনজিরায় সাত শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার (২২মে) বিকেলে এসব ঈদসামগ্রী বিতরন করা হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল নিজেই উপস্থিত হয়ে অসহায় মানুষদের হাতে হাতে ঈদসামগ্রী পৌঁছে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল নেতা মিনহাজ মিনার, ছাত্রদল নেতা বুলেট, রিয়াজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই করোনা মহামরীর সময় অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে এই ঈদসামগ্রী পৌঁছে দেয়া হলো।
