কেরানীগঞ্জে ক্লুলেস হত্যা কান্ডের ২৪ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন: মূল আসামী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একটি ক্লুলেস হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও মূল আসামী মো. সোহেল ভূইঁয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের অফিস রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।

তিনি তার লিখিত বক্তব্যে জানান, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার করের গাঁও এলাকায় একটি ডোবা থেকে সীমা (২৪) কে অজ্ঞাত লাশ হিসাবে উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার শিয়ালকোল হাট এলাকা থেকে ঘাতক স্বামী সোহেল ভূইঁয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তার স্ত্রী হত্যার কথা অকোপটে স্বীকার করে।

তিনি আরও জানান, ঘাতক সোহেল ভূইঁয়া করের গাঁও এলাকায় মানিক সওদাগারের বাড়িতে স্ত্রী সীমা ও তার দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। সে পেশায় একজন ট্রাক হেলপার। পারিবারিক কলহের জেড়ধরে ঘাতক সোহেল এই হত্যা কান্ডটি ঘটিয়ে লাশ একটি ডোবায় কচুরী পানার নীচে লুকিয়ে রেখে সে পালিয়ে যায়। এব্যাপারে নিহত সীমার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *