কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি;  ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে খলিলুর রহমান (৬৮) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খলিলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলিম বলেন, দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খলিলুর রহমান। পরে তাকে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খলিলুর রহমান বিজিবির সদস্য ছিলেন। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তবে সে কি মামলায় কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম আব্দুল রশিদ মাতুব্বর। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *