কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম কামাল উদ্দিন (৪৮)। নিহত কামাল উদ্দিন কুমিল্লার লাঙ্গ লকোর্ট উপজেলার যোদ্ধা মিয়ার বাড়ি এলাকার উদ্দিন আমিন উল্লাহর ছেলে। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী খাদেমুল জানান আজ বুধবার সকাল সাড়ে দশটায় কামাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে  তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
কামাল উদ্দিনের পরিচিত আব্দুর রহিম জানান, কামাল রাজধানির শান্তিনগর এলাকায় হাতিল ফার্নিচারের ম্যানেজার ছিলেন। তিনি থাকতেন ওই ভবনের ষষ্ঠ তলায়। দেড় মাস আগে বিমান বন্দর এলাকায় এক ব্যক্তি কিছু মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। ওই ব্যাক্তির দেয়া তথ্য অনুযায়ী পরে সে পুলিশের হাতে গ্রেফতার হয়। সে তিন সন্তানের জনক ছিলেন।
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মাদ আব্দুস সেলিম  জানান, বিমান বন্দর থানার একটি মাদক মামলায় কামাল উদ্দিনকে  ১৭ফেব্রুয়ারি কারাগারে আনা হয়। বুধবার সকালে সে অসুস্থ  হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *