কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ ছাত্রদল নেতা এ্যানি রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গত ১৫ দিনেও কোন আসামি গ্রেফতার হয়নি। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল নেতা এ্যানি রহমানসহ তার পরিবারের লোকজন। ছাত্রদল নেতা এ্যানি রহমান জানান, গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায় জিনজিরার বারঘর টোলা এলাকায় নিজ বাসায় ফেরার পথে হাউলি পুকুর পাড়ে আল আমিনের চায়ের দোকানের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী শুচীন(৩৫)ধারালো চাকু নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
এতে তার মাথায়, হাতে, বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে এ মাটিতে লুটিয়ে পড়ে যায়। তার তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় সে বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় গত ২৫ ডিসেম্বর সন্ত্রাসী সুচিনের বিরুদ্ধে এটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ১৫দিন পেরিয়ে গেলেও মামলার একমাত্র আসামি সুচিনকে পুলিশ গ্রেফতার না করায় তিনি হতাশা প্রকাশ করেছেন। শুচিনের বাবার নাম মৃত দুদু মাঝি। বাড়ি জিনজিরার হাউলী গ্রামে।
