কেরানীগঞ্জে আন্ডারপাস রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আন্ডারপাস রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় এ মানববন্ধনে বিভিন্ন পেশার নারী-পুরুষ ও সকল কলেজের শিক্ষার্থীরা সতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের সাথে এই সংযোগ সড়ক দিয়ে রাজধানীয় এবং ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের শতশত যানবাহন চলাচল করছে। সড়কটি নির্মাণ হওয়ায় বেগুনবাড়ির পূর্বপাশের এবং পশ্চিম পাশের মানুষের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন জীবনের ঝুকি নিয়েই বেগুন বাড়ির উভয় পাশের কয়েক হাজার মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করছে। এতে প্রতিদিনই একটি না একটি দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। সড়কটি এখনো নির্মাধীন। সড়কের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে বেগুনবাড়ি এলাকায় একটি আন্ডারপাস রাস্তা নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি এলাকাবাসীর।

এর আগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাজী মো. সাদেক, নূর হোসেন, শাহিদুল ইসলাম আল আমিন, বাপ্পি, ইউনুস, ইয়াসিন, জ্যোৎস্না হোসনেআরা বেগম, মাহফুজা বেগম, নাগিনা বেগম, রত্না বেগম, মুন্নি বেগম, সাহিদা বেগম, মুক্তা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *