কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলার আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় আলুর সাথে দেশীয় আলু মিশিয়ে অধিক মূল্যে বিক্রি করায়, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না টানিয়ে রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা সহ অন্যান্য কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ টি দোকান মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের সকল দোকানে মূল্য তালিকা টানানোর জন্য পরামর্শ দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কর্তৃক এই বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
