মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দুই ঘন্টা ব্যাপী এই সভায় বিদ্যুৎ সাশ্রয়, যানজট নিরসন ও সিলিন্ডার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়। সভায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর শোভন, দক্ষিন কেরানীগঞ্জ অফিসার ইনচার্জ সাইফুল আলম,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,র্যাব ও পুলিশ সদস্য সহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।
