কেরানীগঞ্জে অবশেষ জাবালে নূর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার অভিযান সমাপ্ত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের আগা নগরে জাবালে নূর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।গত শনিবার সারারাত থেকে রবিবার ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট টাওয়ারের নিচ ও দ্বিতীয় তলার মার্কেটের ভিতর থেকে মালামাল উদ্ধারের কাজ করে। এ সময় তাদের সাথে ইসলামী আন্দোলনের দেড়’শ জন কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট মার্কেটের ভিতর থেকে শুধু মালামাল উদ্ধারের কাজ করে।মার্কেটটি পরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়নি।

এজন্য আগুন নেভাতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। ব্র‍্যাক ব্যাংক জিনজিরা শাখার তৌহিদ নামে এক কর্মকর্তা জানান, আগুনে পোড়া মার্কেটের ক্ষতিগ্রস্ত পাঁচজন ব্যবসায়ীকে তারা ৩ কোটি টাকার ঋণ দিয়েছেন।আগুনে পোড়া দোকানগুলো পরিদর্শন করে তিনি তার কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করবেন। এদিকে রাজুকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকালে জাবালে নূর টাওয়ারটি সরেজমিনে পরিদর্শনে আসেন। জানা যায় টাওয়ারটির রাজুকের কোন অনুমোদন নেই। তবে এই অগ্নিকাণ্ডে মার্কেটের ব্যবসায়ীদের কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই মুহূর্তে নির্ধারিত হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত সদস্য বিশিষ্ট কমিটি এখনো তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেননি। উল্লেখ্য গত শনিবার ভোর সাড়ে পাঁচটায় মার্কেটের গোডাউনের ঝুট কাপড় থেকে আগুনের প
সূত্র পাত হয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের বারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ও মালামাল উদ্ধারে কাজ করে। এ সময় ৪৫ জনকে অখ্যাত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিকেল পাঁচটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *