কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে বিএনপি নেতার ত্রান বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পূর্ব আগানগর গার্মেন্টস পল্লী এলাকায় ৭ শতাধিক কর্মহীন শ্রমজীবী অসহায় মানুষের মাঝে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আসাদ খান তার ব্যক্তিগত উদ্যোগে আজ মঙ্গলবার (১৩এপ্রিল) দুপুরে একতা মার্কেটের সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসব খাদ্যসামগ্রীর মধ্যে কর্মহীন শ্রমজীবী অসহায় প্রতি পরিবারকে ৫ কেজি চাল,২কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ দেয়া হয়। এসময় সামাজিক দূরুত্ব বজায় রেখে কর্মহীন শ্রমজীবী মানুষেরা এই খাদ্যসামগ্রী গ্রহণ করে। আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আসাদ খান বলেন,করোনার কারনে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লী এলাকায় দীর্ঘদিন যাবত সকল ছোট বড় গার্মেন্টসগুলো বন্ধ রয়েছে। এতে হাজার হাজার গার্মেন্টস কর্মী ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছে। তাই তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি এসব কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষকে কিছু খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং সমাজের বিত্তমানদের এসব কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *