কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধ: ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসে গরীবদের মাঝ ত্রান সামগ্রী ও রান্না করা খাবার(খিচুড়ি) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় চড়াইল খেলার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭শতাধিক লোকের প্রত্যেককে ৮কেজি করে চাউল প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাকুর হোসেন সাকু, সোহরাব হোসেন খোকন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন গনি,মোঃ ইয়ামিন, মোহাম্মদ জিলহজ, মোহাম্মদ বশির, মিজানুর রহমান জনি, হাজী হোসেন আহমেদ মিয়া, আহসান উল্লাহ মিয়া প্রমুখ।
পরে ভাংনা কমিউনিটি সেন্টারে কয়েক শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়।
