কেরানীগঞ্জস্থ বরিশাল জেলা সমিতির কমিটি গঠন, রায়হান সভাপতি-রাজ্জাক সম্পাদক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : নিজ জেলার নামে সমিতির নাম সংযুক্তকরে এবার আত্মপ্রকাশ করল কেরানীগঞ্জস্থ বরিশাল জেলা সমিতি নামক একটি সামাজিক সংগঠন। আজ ২৬ এপ্রিল মঙ্গলবার কেরানীগঞ্জের আগানগরস্থ সেমন্তী কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পথচলা শুরু করে এ সংগঠনটি। এ সময় কেরানীগঞ্জে বসবাসরত বরিশাল জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের নাম ঘোষণা করা হয়। এতে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানকে সভাপতি এবং মো. আব্দুর রাজ্জাক খানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম, সহ-সভাপতি এ জেড এম কাইয়ুম তালুকদার, মো. জামাল শরীফ এবং মো. মিন্টু হাওলাদার। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক-আবুল বাসার আকন বাদশা ও লোকমান হোসেন ডাকুয়া, অর্থ বিষয়ক সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক- হাওলাদার মো. দেলোয়ার হোসেন মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বাহাদুর খান, সহ-প্রচার সম্পাদক- মো. রিপন গাজী, সমাজকল্যাণ সম্পাদক মো. মিল্টন গাজী, আইনবিষয়ক সম্পাদকএ্যাড.সৈয়দ নাজমুল হুদা, তথ্য ও গবেষনা সম্পাদক-মো.রেজওয়ান খান রনি, ধর্মবিষয়ক সম্পাদক-জসীম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. আউয়াল শিকদার, পরিবেশবিষয়ক সম্পাদক- মো. জামাল হোসেন, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাকুর হোসেন শুভ এবং অভ্যর্থনা ও আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহসহ বিভিন্ন পদে মোট ৫১ জন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক খান, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ নাজমুল হুদা, কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি হাজী সৈয়দ আবুল হোসেন খোকন, বরগুনা জেলা সমিতির সভাপতি মো. হেলাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য বরিশাল জেলার যে সকল নাগরিকগণ কেরানীগঞ্জে বসবাস করছেন কেবল মাত্র তাদের নিয়ে গঠিত এ সংগঠন। এটি কেবলমাত্র কেরানীগঞ্জে বসবাসরত বরিশাল জেলার নাগরিকদের ঐক্যের ও সাম্যের সংগঠন। এটি কেরানীগঞ্জে বসবাসরত বরিশাল জেলার নাগরিকদের সুখ-দু:খ ভাগাভাগি করে নেয়ার সংগঠন। একই মঞ্চে একই প্লাটফর্মে দাড়ানোর জন্য সম্পূর্ণ দল নিরপেক্ষ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনের সকল নেতা-কর্মী কিংবা সদস্যবৃন্দরা তাদের একে অপরের ভ্রাতৃত্ববোধ ও সকলের সাথে সকলের সম্প্রীতির বন্ধন স্থাপনে এই সংগঠনটি মূখ্য ভুমিকা পালন করবে বলে মনে করছেন সংগঠন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *