কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ

মো.কামাল হোসেন : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়। বুধবার সকালে কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নতুন বই বিতরণ করা হয় । বাংলাদেশ মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আনার কলি পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, পিয়ার হোসেন, কাউছার মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *